রাবি আইবিএসসি’র নিয়োগ বোর্ডসহ সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল

রাবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৫:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৫:৩৬

আইনগতত্রুটি থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) সহযোগী অধ্যাপক পদের নিয়োগ বোর্ডসহ সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইনস্টিটিউটের বোর্ড অব গভরনেন্স এর সভায় এসব সিদ্ধান্ত হয়। রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে তার বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইনস্টিটিউটের বোর্ড অব গভরনেন্স এর সভায় উপস্থিত ছিলেন এমন এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার আইবিএসসি’র সহযোগী অধ্যাপক পদে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশ না করা শর্তে ওই সদস্য বলেন, ‘বোর্ড সভায় সহযোগী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকে প্রশ্ন ছিলো। এছাড়া আবেদনের ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম এখানে লক্ষ করা গেছে। সব মিলিযে প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও অধ্যাদেশের পরিপন্থী হওয়ায় এ নিয়োগের বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন আপত্তি করেন। পরে বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে সহমত প্রকাশ করেন।’ এ পরিস্থিতিতে উপাচার্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয় বলেও জানান বোর্ড অব গভরনেন্স এর এ সদস্য। 

বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি সূত্রে জানা গেছে, ২০১৫ ও ২০১৭ সালের  সহকারী ও সহযোগী অধ্যাপক পদের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সহকারী অধ্যাপকের জন্য সাতটি আবেদন পড়লেও সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত ছিলেন মাত্র দুজন। যার কারণে ওই পরীক্ষা স্থগিত হয়ে যায়। অপর দিকে সহযোগী অধ্যাপকের দুটি পদের বিপরীতে আবেদন করেন মোট ১৭ জন। তবে সাক্ষাৎকার বোর্ডে ওই দিন ৫ জন উপস্থিত হন।

আইবিএসসি’র নিয়ম অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণের পর বোর্ড অব গভর্ন্যান্স সভায় পাশ হয়ে পরে সিন্ডিকেটে চূড়ান্তভাবে নিয়োগ অনুমোদিত হয়। কিন্তু এই বোর্ডের অধিকাংশ সদস্য নানা অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়াটিকে অবৈধ দাবি করেন। পরে সদস্যদের আপত্তির মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দেন।

ইনস্টিটিউটের পরিচালক ফিরোজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোর্ড অব গভরনেন্স এর সভায় অনেকগুলো বিষয়ে সুপারিশ করা হয়েছে। আগামীকাল (শনিবার) সিন্ডিকেট সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে।’ সিন্ডিকেট হওয়ার আগে নিয়োগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম