বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন হাবিপ্রবির ১২ শিক্ষক

হাবিপ্রবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৬:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১২ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। তারা ৬টি প্রজেক্টে ২০২০-২১ অর্থবছরের গবেষণা অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন হাবিপ্রবির ১২ শিক্ষক

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

অনুদানপ্রাপ্ত হাবিপ্রবির শিক্ষকদের মধ্যে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা জোহা, সহকারী অধ্যাপক উত্তম কুমার সরকার, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহসান, ড. বজলার রশিদ, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, প্রভাষক সুমন সরকার সেতু, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক রাকিবুল ইসলাম ও সহকারী অধ্যাপক মিসরাত মাসুমা পারভেজ, এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, অধ্যাপক ড. আলমগীর হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. এস এম শহীদুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রহমান।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান দেওয়া হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম