কুবির পাল্টাপাল্টি নির্বাচন কমিশনের সমাধান হলো সিন্ডিকেটে

কুবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে সমিতির দুই পক্ষের গঠিত পাল্টাপাল্টি কমিশনের সমাধান হলো সিন্ডিকেটের হস্তক্ষেপে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় দ্বিধাবিভক্ত শিক্ষকদের উভয়পক্ষের আগের নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।

কুবির পাল্টাপাল্টি নির্বাচন কমিশনের সমাধান হলো সিন্ডিকেটে

নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আমিনুল ইসলাম আকন্দ এবং নির্বাচন কমিশনার হিসেবে রসায়ন বিভাগের ড. এ কে এম রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান।

তবে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে শিক্ষকদের উভয়পক্ষের দুই প্যানেলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শিক্ষক সমিতির বিভক্ত দুই পক্ষ আলাদা আলাদা দুটি কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম