শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিআইইউতে ভার্চুয়াল আলোচনা সভা

ক্যাম্পাস রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের দেখানো পথ ধরে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিআইইউতে ভার্চুয়াল আলোচনা সভা

তিনি বলেছেন, যে প্রজন্ম গড়ে উঠছে কিংবা যাদের হাত ধরে আগামী দিনের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, তাদের চিন্তা, মননে দেশপ্রেম, আদর্শ আর মূল্যবোধ সৃষ্টির কোনও বিকল্প নেই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ কখনই ভোলার নয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল।

তারা জানান, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়ন করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ একটি দেশ সবার প্রত্যাশা।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন সিআইইউ’র এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীম, প্রভাষক আশিকুর রহমান, নসিহ উল ওয়াদুদ আলম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালক সুব্রত গুপ্ত এফসিএ প্রমুখ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম