রাবির ভর্তিতে থাকছে না লিখিত পরীক্ষা

রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় থাকছে না লিখিত পদ্ধতি। কেবল বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির সুযোগও পাবেন না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ বছরের ভর্তি পরীক্ষা গতবারের মতো এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না। এবার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সশরীর উপস্থিতিতে শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া কেবল ২০২০ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পাবেন। ফলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।’

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম