হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৪০

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ ডিসেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

সকাল সাড়ে ৯ টায় শহীদ মিনার বেদীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত

অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানের পুরো সময় অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। পুষ্পমাল্য অর্পণ শেষে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রদত্ত বাণী পাঠ করা হয়। তিনি তার বাণীতে বলেন, ‘মহান বিজয় দিবসে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধা ও সালাম জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয়েছিল।’

পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রাতিষ্ঠানিক মেইল প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে প্রাতিষ্ঠানিক মেইল পৌঁছে দেওয়া হবে বলে জানান হাবিপ্রবির উপাচার্য। 

এদিকে আজ দুপুর ১২টায় অনলাইনে যুক্ত হয়ে শিক্ষক-কর্মকর্তাদের জন্য নবনির্মিত ৫ তলা বিশিষ্ট একটি ডরমিটরি (ইউটিলিটি ভবন) তথা আবাসিক ভবনের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম