বিইউপিতে বিজয় দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ২০:৪০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৭

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিইউপি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিইউপিতে বিজয় দিবস উদযাপিত

বিইউপির জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, মহান বিজয় দিবসের দিন সামাজিক দূরত্ব বজায় রেখে বিইউপির বিজয় অডিটোরিয়ামে ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘আমাদের মুক্তিযুদ্ধ’ এবং ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শীর্ষক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন করা হয়। উক্ত চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিইউপির সামরিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে ফ্যাকাল্টিসমূহ কর্তৃক পৃথকভাবে বিজয় দিবসের আলোচনা সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্বসহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও জীবনাদর্শের উপর আলোকপাত করা হয়। এসব আলোচনা সভায় ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনলাইনে অংশগ্রহণ করেন। এছাড়া এদিন বিইউপির ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম