মুজিববর্ষ উপলক্ষে পাবনায় বিএনসিসি’র লিফলেট ও মাস্ক বিতরণ

পাবনা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:১৩

পাবনা এডওয়ার্ড কলেজে মুজিববর্ষ উপলক্ষে বিএনসিসির কর্মসূচির উদ্বোধন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, মহাস্থান রেজিমেন্ট এর উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সরকারি এডওয়ার্ড কলেজ বিজ্ঞান চত্বর হতে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার।

বিএনসিসির সদস্য মাস্ক পরিয়ে দিচ্ছেন একজনকে।

মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল এ. কে. এম ইকবাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব, পাবনার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জাহিদ নেওয়াজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার সেকেন্ড লেফটেন্যান্ট মো. আনিছুর রহমান (বিএনসিসিও)।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম