হাবিপ্রবিতে স্নাতক শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু ৭ জানুয়ারি থেকে

হাবিপ্রবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬

স্বাস্থ্যবিধি মেনে আগামী বছর (ইংরেজি ২০২১) ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যেই স্ব স্ব অনুষদে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৬ তম একাডেমিক কাউন্সিল। সোমবার (২১ ডিসেম্বর) হাবিপ্রবির একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

হাবিপ্রবিতে স্নাতক শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু ৭ জানুয়ারি থেকে

একাডেমিক কাউন্সিলে সকল অনুষদের ডিনদের সমন্বয়ে অকার্যকর ফি মওকুফের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত কমিটিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসকে প্রধান আহ্বায়ক করা হয়েছে।

অকার্যকর ফি মওকুফের ব্যাপারে জানতে চাইলে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘হাবিপ্রবির উপাচার্য মহোদয় অকার্যকর ফি সমূহ মওকুফের ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা আশা করতে পারি বেশ কিছু অকার্যকর ফি মওকুফ করা সম্ভব হবে।’ 

এ সময় অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস আরও জানান, হাবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে। এ ব্যাপারে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার জন্য অভ্যন্তরীণ কমিটি গঠিত হবে।

তবে একাডেমিক কাউন্সিলে হল খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম