ইউআইইউতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ক্যাম্পাস রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৮:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৬

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্সে উদীয়মান প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (ইটিসিসিই) শুরু হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল ৯টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

ইউআইইউতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর কম্পিউটিং অনুষদ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনটির টেকনিক্যাল কো-স্পন্সার আইইইই বাংলাদেশ সেকশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল ইসলাম, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর ডেপুটি উপাচার্য অধ্যাপক ড. কামাল জুহায়রি জামলি এবং বিশ্বের সবচেয়ে বড় প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এসব উন্নতমানের গবেষণা ও প্রযুক্তি দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে এবং প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ইটিসিসিই সম্মেলনের জেনারেল চেয়ার ড. মোঃ আরাফাতুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম। 

 

সম্মেলনে বক্তারা জানান, এ বছর আমেরিকা, ইউকে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ২১ দেশ থেকে ২৮৫টি কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি বিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর শতকরা ২১% অর্থাৎ মোট ৬০টি গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য গ্রহীত হয়েছে। এসব গবেষণা বাংলাদেশের কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে। এই বছরের সম্মেলনে ৫টি কিনোট স্পিস ও ৩ টি ইনভাইট টক উপস্থাপন করা হবে। দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ১১টি এরিয়াতে বৈজ্ঞানিক গবেষণার ওপর দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম