স্মার্টফোন কেনার জন্য ঋণ পাচ্ছেন হাবিপ্রবির দেড় হাজার শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৮:৪৪

করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাঋণ প্রদানের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নির্দেশনা অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে স্মার্টফোন কেনার জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা ইউজিসিতে প্রেরণ করা হয়।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এর ধারাবাহিকতায় স্মার্টফোন কেনার জন্য ইউজিসির সুদবিহীন সর্বোচ্চ ৮ হাজার টাকা শিক্ষাঋণ পাবে হাবিপ্রবির ১ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী। গতকাল (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘শিক্ষার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে সফট লোনের জন্য ইউজিসিকে আমরা একটি তালিকা পাঠিয়েছিলাম। এর প্রেক্ষিতে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীকে সফটলোন প্রদানের জন্য অনুমতি দিয়েছে। কীভাবে এই ঋণ শিক্ষার্থীদের দেওয়া হবে সে বিষয়ে ইউজিসি থেকে একটি নীতিমালা প্রদান করা হয়েছে। আজ আমরা অনুষদভিত্তিক সেই তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছি।’
এ সময় তিনি আরও জানান, ‘যেহেতু চার কিস্তিতে সফট লোনের টাকা পরিশোধ করতে হবে, সেহেতু ইউজিসির নির্দেশনা শিক্ষার্থীরা পড়ার পর যদি কোনও শিক্ষার্থী লোন নিতে আগ্রহ না দেখায় তাহলে তাকে লোন দেওয়া হবে না। এজন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতি রেখে আমরা আজ বিজ্ঞপ্তি প্রকাশ করি। তবে লেভেল ৪ সেমিস্টার ২ এবং মাস্টার্সের শেষ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ লোন দেওয়া হবে না। এছাড়া নতুন করে কোনও শিক্ষার্থী সফট লোনের জন্য আবেদন করতে পারবে না। কেবলমাত্র যাদের নাম তালিকায় আছে শুধু তারা  গুগল ফর্মে আবেদন করে এই লোন পাবে। আর এই লোন পেতে গেলে শিক্ষার্থীদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ  সব টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এজন্য আমার আহ্বান থাকবে শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন ফর্ম পূরণ করার আগে যেনো ইউজিসির চূড়ান্ত নীতিমালা ভালোভাবে পড়ে নেয়।

 

নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের প্রদানকৃত এই ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ১০ ফ্রেব্রুয়ারি ২০২১ এর মধ্যে সফটলোন অনুমোদন কমিটির সদস্য-সচিবের নিকট জমা দিতে হবে।

এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধে করতে হবে এবং ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনও ট্রান্সক্রিস্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।

 

হাবিপ্রবি থেকে সর্বপ্রথম শিক্ষাঋণের জন্য ২ হাজার ৫২৬ জন শিক্ষার্থীর নামের তালিকা ইউজিসিতে পাঠানো হয়। ইউজিসি জানায় একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ শিক্ষার্থীকে ঋণ প্রদান করা হবে। এর প্রেক্ষিতে তালিকা সংশোধন করে পুনরায় পাঠানো হলে ১ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীকে সফট লোন দেয়ার অনুমতি প্রদান করে ইউজিসি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম