পঞ্চগড়ে ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ক্যাম্পাস রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০০:০৪

‘আমরাই কিংবদন্তী’ একটি অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।  

পঞ্চগড়ে ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে ২৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নস্থ কায়েতপাড়া তালমাতে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে তারা।

বিতরণ কাজে গ্রুপটির ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর ১৫ জন সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

পঞ্চগড়ে ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

উল্লেখ্য, ‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’ এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, বিশেষ শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম