রাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি

রাবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৬

করোনার কারনে আটকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পূর্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রবিবার (২৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে দেওয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, সেশনজট নিরসন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়া জরুরি। কিন্তু শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত একপাক্ষিক ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীত, যা করোনাকালীন সংকটকালে অভিভাবক সুলভ নয়। বিশেষত নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি অনভিপ্রেভ এবং আর্থিক সক্ষমতার বাইরে।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা ও অধিকারের আলোকে আবাসিক হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে রাবি ছাত্রলীগ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলে- রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মো. রাসেল, তৌহিদ মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে ছাত্রদল, ছাত্রফেডারেশনসহ কয়েকটি সংগঠন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম