হাবিপ্রবির শিক্ষার্থী রোভার সাগরের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

হাবিপ্রবি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ১২:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১২:৫১

বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাগর রানা। প্রাকৃতিক দুর্যোগে ও মানবতার সেবায় কাজের সম্মাননা স্বরূপ সোমবার (৪ জানুয়ারি) এ অ্যাওয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।

বন্যা, জলোচ্ছ্বাস, আপদকালীন সময়ে উদ্ধারকাজ, ত্রাণ সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে শ্রম, সেবা তথা আত্মনিয়োগকারীদের মধ্যে থেকে সেরাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।

সাগর রানা হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কুল কলেজ থেকে স্কাউটিং এর সাথে যুক্ত সাগর বিশ্ববিদ্যালয়ে এসেও যুক্ত হন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে। ২০১৮ সালের ভর্তি পরীক্ষায় সেবাদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয় স্কাউটিংয়ের। এরপর কক্সবাজার স্কাউট ক্যাম্পে, ২০১৮ সালের ডিসেম্বরে বাহাদুরপুর এবং গাজীপুরে মুটে অংশগ্রহণ করেন তিনি।

অনুভূতি জানতে চাইলে সাগর রানা বলেন, ‘স্কাউট আন্দোলনের বিভিন্ন সেবার কাজে আত্মনিয়োগ করার সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস আমাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছেন এজন্য আমি আমার ইউনিটসহ দিনাজপুর জেলা রোভারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কাউটসকে ভালোবেসে সারাজীবন এর সাথেই কাটাতে চাই।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম