অনলাইনে বিনামূল্যে প্রযুক্তিগত শিক্ষা দিচ্ছে শাবি শিক্ষার্থীদের ‘রোবআড্ডা’

শাবি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২০:২৯

দেশে বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে বিনামূল্যে বিভিন্ন ধরনের কোর্স চালুর মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ তরুণদের টেকনোলজিভিত্তিক কমিউনিটি প্ল্যাটফর্ম ‘রোবআড্ডা।’ 

বিনামেূল্যে রোবটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ কর্মশালা, ট্রেনিংয়ের আয়োজনসহ যেকোনও প্রশ্নোত্তরের মাধ্যমে এ কার্যক্রম চালাচ্ছে রোবআড্ডা।

শুক্রবার (৮ জানুয়ারি) কর্মরত সাংবাদিকদের সাথে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রোবআড্ডার চিফ অপারেশন অফিসার মিনহাজুল আবেদীন।

এসময় অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন প্লাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ও চিফ টেকনিক্যাল অফিসার ফজলে এলাহী তন্ময়, চিফ স্ট্রাটেজি অফিসার সাদিয়া আফরিন অনিসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রযুক্তিগত জ্ঞান পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদেরকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলার জন্য ‘রোবআড্ডা’ কাজ করছে। এখান থেকে আগ্রহীদের ইনোভেশনে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। করোনাকালে রোবটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের টেকনোলজি শিক্ষা দিতে অনলাইনে কোর্স চালু করা হয়েছে । ভবিষ্যতে এর অধীনে নতুন নতুন আরও বিভিন্ন বিষয় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।’  

‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার জন্য প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করতে চাই’ উল্লেখ করে মিনহাজুল আবেদীন বলেন, ‘আমরা প্রযুক্তিগত শিক্ষা নিয়ে কাজ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটু হলেও অংশ নিতে চাই। এজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে সারাদেশ থেকে প্রায় এক হাজার নিয়মিত শিক্ষার্থী আমাদের সাথে এ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে।’

করোনা পরবর্তী সময়ে বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয়/কলেজে সরাসরি কর্মশালা ও ট্রেনিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নতুন উদ্যমে যারা প্রযুক্তিগত শিক্ষা নিতে আগ্রহী তাদেরকে https://roboadda.com.bd/ এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে রোবআড্ডার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

‘কারা এ কার্যক্রম পরিচালনা করে?’ এমন প্রশ্নের জবাবে এ প্ল্যাটফর্মটির চিফ টেকনিক্যাল অফিসার ফজলে এলাহী তন্ময় জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষতাসম্পন্ন ৬০ জনের অধিক সদস্যের একটি টিম প্রত্যক্ষভাবে ‘রোবআড্ডা’র সাথে সংযুক্ত থেকে প্রযুক্তিগত শিক্ষা দিয়ে যাচ্ছে। এছাড়া এ উদ্যোগের সাথে উপদেষ্টা হিসেবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করছেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড  কম্পিউটার  ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম বিনতে শওকত।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীসহ যারা প্রযুক্তিগত শিক্ষা গ্রহণে আগ্রহী, তাদেরকে প্রযুক্তি নিয়ে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের লক্ষ্যে ২০১৯ সালের ৯ জুন যাত্রা শুরু করে রোবআড্ডা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম