ইউল্যাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ক্যাম্পাস রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ২১:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:৩১

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনলাইনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ। 

প্রধান অতিথি  কাজী নাবিল আহমেদ বলেন, ‘এ বছর  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি বিশেষ দিন, কারণ বঙ্গবন্ধু ব্যতিরেকে সেদিন বাংলাদেশের স্বাধীনতা সত্যি সত্যি বিপন্ন হতে পারতো, অপূর্ণ থেকে যেতে পারতো, বাঙালি জাতি অপূর্ণ থেকে যেত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিকারভাবে বাঙালিকে পৃথিবীর দরবারে পরিচিতি এনে দিয়েছেন, করে দিয়েছেন মাথা উঁচু করে দাঁড়াবার স্থান।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি ১০ জানুয়ারি ১৯৭২ এর সেই দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে তার এবং বাংলার মানুষের অনুভূতি অভিব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু সেদিন দেশের মাটিতে ফিরে রমনা ময়দানে যখন উপস্থিত হন এবং বক্তব্য রাখেন, তার চোখে পানি ছিল। তিনি তার ভাষণে বলেছিলেন, আমি জানতাম না যে আমি বেঁচে থাকবো কিনা। কিন্তু এটা আমি জানতাম যে আমার দেশ স্বাধীন হবে।’

আয়োজনে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক  ড. সামসাদ মর্তুজা,  ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমানসহ ইউল্যাবের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম