সহপাঠীদের পরীক্ষা আটকে দেওয়ার অভিযোগে পরীক্ষা বর্জন

চবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:৪১

ক্লাসে উপস্থিতির হার কম থাকার অভিযোগে ১১ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেওয়ায় পরীক্ষা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইই‌আর) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলন করার কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। ফলে ২৪ মাস পর ছাত্রদের আন্দোলনের মুখে শুরু হওয়া পরীক্ষা প্রথম দিনেই বর্জনের মুখে স্থগিত হয়ে গেছে।

বুধবার (২০ জানুয়ারি) বেলা সোয়া দশটার দিকে পরীক্ষার হলে প্রবেশ না করেই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে অবস্থান নেয় ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা। এসময় সবাইকে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার দাবি জানায় তারা। পরে প্রক্টরের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।

বন্ধুকে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আল আমিন সিফাত বাংলা ট্রিবিউনকে জানান, ‘এই পরীক্ষাটা ২০১৯ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু তাদের ক্লাস ওই বছরের জুনে শুরু হওয়ায় ১২ মাসের কোর্স মাত্র ছয় মাসেই শেষ করতে হয়েছিল। তবে প্রথম দফা পিছিয়ে ২০২০ সালের ১৬ জানুয়ারি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় পেছানোর পর ওই বছরের ২৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে রুটিনও প্রকাশিত হয়। কিন্তু এর আগেই করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে তাদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুটিন প্রকাশ করে বলা হয়, ২০ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।’ 

তিনি বলেন, ‘এর আগের ব্যাচগুলোতে অনেকের ক্লাসে উপস্থিতির হার শূন্য থাকলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এবার পরীক্ষার জন্য আন্দোলন করেছি বলেই ১১ জনকে আটকে দেওয়া হয়েছে।’ 

ভুক্তভোগী শিক্ষার্থী আরিয়া প্রিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি চিকিৎসার জন্য দুই মাস ভারতে ছিলাম। আমার অপারেশন হয়েছিল। ২০১৯ সালেই এসবের ডকুমেন্ট জমা দিয়েছিলাম অফিসে। কিন্তু এবার ১২ জানুয়ারি আমাদের ফর্ম ফিলআপের দিন আমাদেরকে জানানো হলো যে আমাদের পরীক্ষা দিতে দেবে না। পরে ১৫-১৬ তারিখ আমরা অফিসে যাই। ১৭ তারিখ আমাদের চারজনকে সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়। আমরা ভেবেছিলাম একে একে সবাইকেই সুযোগ দেওয়া হবে। পরদিন সকালে আমরা জরিমানাপত্রে সই করি। কিন্তু সেদিন বিকালেই আবার আমাদেরকে নাকচ করে দেয়।’ 

আরিয়া প্রিয়া অভিযোগ করে বলেন, ‘আমরা বারবার আবেদন জানালে পরিচালক বলেন যে, প্রয়োজনে ক্ষমতা ছেড়ে দেব, তবু আমরা রাজি হব না। আমরা যখন স্যারকে অনুরোধ করি তখন তিনি ছাত্রত্ব বাতিল করে দেওয়ার হুমকি দেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়াঁ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের প্রত্যেকেরই মানবিক কিছু বিষয় রয়েছে, সেগুলো বিবেচনা করলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায়। আমরা সবার কাছ থেকে পরবর্তীতে আর উপস্থিতির হার সংক্রান্ত সমস্যা হবে না মর্মে লিখিত পত্র নিয়েছি। এ বিষয়ে ইন্সটিটিউট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।’ 

তবে এ বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ ‘আন্দোলনের বিষয়ে জানি না, তবে আজকের পরীক্ষায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছে’ বলেই কল কেটে দেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম