খুবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষার্থীদের সংহতি

চবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী বহিষ্কার ও দুই শিক্ষককে অপসারণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ ঘটনাকে ‘চরম ধৃষ্টতা’ উল্লেখ করে অবিলম্বে বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানিয়েছে তারা। 

শনিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের এরকম স্বৈরাচারী আচরণ কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। এই চরম ধৃষ্টতাপূর্ণ বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাবে।’

এ সময় সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি খুবি প্রশাসনের অন্যায় আচরণের প্রতিবাদ জ্ঞাপন করার আহ্বান জানানো হয়।

সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা ঋজু লক্ষ্মী অবরোধ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা মুশফিকউদ্দীন ওয়াসি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা শ্রাবণ চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রোনাল চাকমা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাঈদুল ইসলাম এবং শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন এতে সংহতি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে খুলনা বিশ্ববিদ্যালয়। তাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করে খুবি প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক