‘বিষ দিন অথবা পরীক্ষা নিন’

রাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২২:২৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রবিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এ সময় আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বিষ দিন অথবা পরীক্ষা নিন’, 'হতাশা থেকে শিক্ষার্থীকে মুক্তি দিন' ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিকভাবে চললেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মেসে থাকলে হলের থেকে কম জায়গায় বেশি শিক্ষার্থীকে থাকতে হয়। তখন কি করোনা আক্রান্তের কোনও শঙ্কা থাকে না?’ রাবি প্রশাসন শিক্ষার্থীদের কথা ভাবেন না অভিযোগ করে বক্তারা আরও বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের সেশনের শিক্ষার্থীরা পরীক্ষা নিচ্ছে অথচ রাবি প্রশাসনের এ বিষয়ে কোনও চিন্তা নেই। তারা আমাদের নিয়ে ভাবে না।’

মানববন্ধনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, ‘আপনারা শিক্ষকরা প্রশাসনে থাকার পরেও আমাদের রাস্তায় নামতে হয়। এর চাইতে দুর্ভাগ্যের কিছু নেই। আপনারা আমাদের পিতৃতুল্য, অথচ আপনারা আমাদের নিয়ে ভাবেন না। যদি ভাবতেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও পরীক্ষা নিতেন। আপনাদের নিয়োগ বাণিজ্য তো থেমে নেই, সিনেট অধিবেশন থেমে নেই, কার্যবিধি থেমে নেই তাহলে আমাদের পরীক্ষা কেন থেমে আছে?’

কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক জোটের সভাপতি মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামল অধিকারী, আবিদ হাসান, আভা খাতুন, লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম