ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল অ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৪

চার দিনব্যাপী ভার্চুয়াল অ্যাডমিশন ফেয়ার ‘এডুগেট’ গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারি তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসানের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল এ মেলা। ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ ড্যাফোডিল পরিবারের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। 

এডুগেট এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ার জানান, করোনাকালীন ও করোনা পরবর্তী নিউ নরমাল পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রের নতুন নতুন ইনোভেনশন এবং ইনোভেটিভ বিষয়সমূহের সাথে সমম্বয় রেখে ক্যারিয়ার প্ল্যানিং সাজাতে শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দিতে এ মেলার আয়োজন করা হয়েছিল।

মেলায় ড্যাফোডিল পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্রাঞ্চসহ ৩১টি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করে। ভার্চুয়াল প্ল্যাটফর্মটি মালয়েশিয়ার স্পাইরাল ওয়ার্ল্ড ডট বিজ কর্তৃক উদ্ভাবিত এবং বাস্তবায়ন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট। 

করোনাকালে দর্শনার্থীরা ঘরে বসেই ড্যাফোডিলের বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্তারিত জানতে পেরেছেন এ ভর্তি মেলা থেকে। সশরীরে উপস্থিত থেকে একজন দর্শনার্থী যে ধরনের সুযোগ-সুবিধা এবং স্বাচ্ছন্দ্যবোধ করতেন, তার পুরোটাই উপভোগ করেছেন এ ‘ভার্চুয়াল এডুগেট অ্যাডমিশন ফেয়ার’ থেকে। অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল স্টল স্থাপনের মাধ্যমে তাদের গুনগত মান ও সেবার সবোর্চ্চ চিত্র আগ্রহী শিক্ষার্থীদের কাছে তুলে ধরার পাশপাশি তাদের সাথে মিথস্ক্রিয়তার মাধ্যমে তথ্য সরবরাহ করেছে। এ ভর্তি মেলায় উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শভিত্তিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও প্ল্যানারি সেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে যা শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা ও পাঠদান সম্পর্কে ধারণা দেয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক