বাসে গাদাগাদি করে এসে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা!

কুবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪০

সেশনজট কমাতে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভিন্ন বিভাগে গত ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষার হলগুলোতে সামাজিক দূরত্ব মানা হলেও বিশ্ববিদ্যালয়ে আসার বাসগুলোতে গাদাগাদি করে আসতে হচ্ছে শিক্ষার্থীদের, মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা দিতে আসা অনেক শিক্ষার্থী।

পরীক্ষা শুরুর সময় থেকে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ৩টি নীল বাস চালু করা হয়েছিল। শুরুর দিকে খুব বেশি ভিড় না হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগে বিভিন্ন ব্যাচের পরীক্ষা শুরু হওয়ায় ভিড় বেশি হচ্ছে। এমনকি বাসে ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না শিক্ষার্থীরা। তারা বলছেন, বাসে এমন গাদাগাদি করে এসে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দিয়ে কোনও লাভ নেই। বাস বাড়ানোটা এখন সময়ের দাবি।

এ ব্যাপারে নিয়মিত বাসে যাতায়াতকারী মাহমুদুল হাসান বলেন, 'পরীক্ষার কারণে এই করোনার ভেতরে বাসগুলোতে যাতায়াত করতে হচ্ছে। পরীক্ষার হলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দিচ্ছি, কিন্তু বাসে যদি গাদাগাদি করে আসতে হচ্ছে। তাহলে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা দিয়ে কী লাভ হলো?'

এ ব্যাপারে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, 'পরীক্ষার্থী বেড়েছে তাই ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে আরও ২টি বাস চালু করা হয়েছে। এখন মোট বাস চলছে ৫টি। এরপরও যদি বাসে ভিড় দেখা যায়, তবে প্রয়োজনে আরও বাস বৃদ্ধি করা হবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম