সম্প্রতি পিএফইসি গ্লোবাল ধানমন্ডিতে একটি শিক্ষার্থী-অভিভাবক মিটআপ সেশনের ব্যবস্থা করা হয়। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বেশিরভাগ শিক্ষার্থীর বিদেশে পড়াশোনা করার স্বপ্ন বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে করণীয় সম্পর্কে জানাতে বাংলাদেশের ইংরেজি মিডিয়ামের স্কুল কাউন্সিলর এবং অস্ট্রেলিয়ার ম্যাকওয়ারি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় এবং নাভিতাসের মতো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং ভিসা পেয়েও বিদেশে যেতে পারেননি, এমন কয়েকজন শিক্ষার্থী এই আয়োজনে উপস্থিত ছিলেন। বিদেশে অনলাইন ক্লাসে পড়াশোনা শেখার ব্যাপারে তাদের অভিজ্ঞতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তারা আলোচনা করেন। ইতোমধ্যে অনেকে বেশ কয়েকটি সেমিস্টার শেষও করে ফেলেছেন।
পিএফইসি গ্লোবালকে এই আলোচনা সভার আয়োজন করার জন্য অংশগ্রহণকারীরা ধন্যবাদ জানান।









