শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে হাবিপ্রবিসাস

হাবিপ্রবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, 'মেধাবী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ঘৃণ্য হামলায় ছাত্রসমাজ গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং শঙ্কিত। দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের ওপর নির্মম হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কর্তৃক শিক্ষার্থীদের উপর পূর্বের হামলা সমূহের বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে হবে।'

উল্লেখ্য, ব‌রিশাল নগরীর রূপাতলী হাউ‌জিংয়ে রাতের আঁধারে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের মে‌সে হামলা চা‌লা‌নোর অভিযোগ ওঠে রূপাতলী স্ট‌্যা‌ন্ডের প‌রিবহন শ্রমিকদের বিরু‌দ্ধে। এতে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম