শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত

শাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চলমান অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের অবশিষ্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসেছে তা আমরা শতভাগ মেনে চলবো। সরকারিভাবে যে সিদ্ধান্ত এসেছে সেই অনুসারে শিক্ষা কার্যক্রম চলবে। অনার্স ও মাস্টার্সের চলমান পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করলে উপাচার্য বলেন, যেহেতু ২৪ মে এর আগে ক্যাম্পাস খুলছে না, সেহেতু তাদের পরীক্ষাও হবে না। এটি সরকারি বিশ্ববিদ্যালয়, সরকার যা বলবে আমরা সে অনুযায়ী কাজ করবো।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে প্রত্যেক বিভাগের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে কয়েকটি বিভাগের সব পরীক্ষা শেষ হলেও অধিকাংশ বিভাগে নির্ধারিত পরীক্ষা বাকি রয়েছে।
এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের সভায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপে ১ম, ২য় ও ৩য় সেমিস্টারের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে আবাসিক হল খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয় নি। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষর্থীরা। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম