মার্চেই বিশ্ববিদ্যালয় খোলা চায় জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১

২৪ মে নয়, মার্চেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'মার্চে বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা সেশনজট থেকে অনেকটাই মুক্তি লাভ করবো আর করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেকটা নাজুক হয়ে গেছে। তাই মার্চে বিশ্ববিদ্যালয় খোলার জোর দাবি জানাচ্ছি।' 

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, 'আমাদের দেশে করোনার পরিস্থিতি এখন অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো। এমতাবস্থায় সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে যেভাবে পিছিয়ে পড়ছে, ঠিক একইভাবে দীর্ঘদিন বাসায় থাকার ফলে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে।'

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জহির উদ্দিন বলেন, 'যখন দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম চলছে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কোনও যৌক্তিকতা দেখি না। মে মাসের দিকে খুললে ৬ মাসের একটা সেশনজটের আশঙ্কা রয়েছে, কিন্তু মার্চে বিশ্ববিদ্যালয় খুলে দিলে বিগত সেমিস্টারগুলোর পরীক্ষা নিয়ে নিলে এই সেশনজটে নাও পরতে হতে পারে।'

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত বছর মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে হল খোলার দাবিতে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম