লেখক মুশতাক হত্যার প্রতিবাদ ইবি ছাত্র ইউনিউনের

ইবি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২২:১৪আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:১৪

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

এছাড়াও লেখকের মৃত্যুর কারণ যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্ত ও আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

সোমবার (১ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, 'মুশতাক আহমেদ একজন মুক্তমনা লেখক ছিলেন। তিনি সমাজের অনিয়ম ও অব্যবস্থাপনাগুলো তার লেখনীতে তুলে ধরতেন। কিন্তু রাষ্ট্র এটি সহ্য করতে পারেনি। বিনা কারণে তাকে জেলে আটকে রেখে হত্যা করেছে। তাকে যে আইনের আওতায় আটক করা হয়েছিলো সেই ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও আটককৃত নেতাকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।'

কর্মসূচি শেষে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম