জাবিতে তিন দফা দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

জাবি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:৩৫আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৩৫

তিন দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  জাহাঙ্গীরনগর বিশ্বববিদ্যালয় (জাবি) শাখা। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তারা।

মানববন্ধনে বক্তারা ক্যাম্পাস ও আবাসিক হল খোলা, স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত ও করোনাকালীন বেতন ফি মওকুফের দাবি জানান। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান বলেন, 'দেশের সকল অফিস আদালত চালু আছে, গার্মেন্টস কলকারখানা চালু আছে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় করোনার অজুহাতে বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্লাস নিচ্ছে অনলাইনে, গ্রামে নেটওয়ার্ক না থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বাধ্য হয়েই অবস্থান করছে। অথচ প্রশাসন তাদের আবাসন ও নিরাপত্তার দায় না নিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আবাসিক হলগুলোও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিত্ব ও সন্ত্রাসের অভয়ারণ্য। অবিলম্বে ক্যাম্পাস ও আবাসিক হল খুলে স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থার দাবি জানাচ্ছি।'

ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সদস্য কনোজ কান্তি রায় বলেন, 'করোনার সময়ে ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ থাকায় এই সময়ে একাডেমিক ও আবাসিক কোনও ধরনের ফি নেওয়া অযৌক্তিক। এই ফি এর দায় সম্পূর্ণ শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টাও অমানবিক, তাই আমরা এই ফি আদায় থেকে প্রশাসনকে বিরত থাকার আহ্বান জানাই।'

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সুমাইয়া ফেরদৌস।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম