বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলো নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোবিপ্রবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৮:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৩৫

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। 

আজ (৭ মার্চ) রবিবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২১ জন মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ), ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদান করেন বীরশ্রেষ্ঠ রহুল আমিন ও শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্যরা। যুদ্ধদিনের ইতিহাস বর্ণনা করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। ৭ মার্চের স্মৃতিচারণা করেন রেসকোর্স ময়দানে উপস্থিত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শ্রবণকারীরা। 

এছাড়াও দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিতভাবে দাঁড়িয়ে ৭ মার্চের ভাষণ শ্রবণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও সশ্রদ্ধ সালাম নিবেদন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জাতীয় সংগীত পরিবেশন, ৭ মার্চ উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম