জাবিতে অনলাইন সাহিত্য উৎসব শুরু হচ্ছে ১২ মার্চ

জাবি প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ২২:২৮আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:২৮

'ইংলিশ জুবিলী লিট ফেস্ট’ শিরোনামে একটি অনলাইন সাহিত্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগ। তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসব শুরু হবে আগামীকাল (১২ মার্চ)। 

ওইদিন সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে এই উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সবার জন্য উন্মুক্ত এই সাহিত্য উৎসবে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় ১৮টি আকর্ষণীয় সেশন। যার মধ্যে ১৩টি সেশনজুড়ে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র, সংগীত নিয়ে আলাপন।

দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তি এই লিট ফেস্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। 

উৎসবের প্রথম দিন রাত ১১টায় একটি অনলাইন নাটক পরিবেশন করবে ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। 

দ্বিতীয় দিনে 'The Versemongers' উপহার দেবে পারফরমেন্স পোয়েট্রি। এছাড়া উৎসবের তৃতীয় দিন (১৪ মার্চ) থাকছে রিকশা-আর্ট এর উপর একটি তথ্যচিত্র উপস্থাপন। সবশেষে মিউজিক্যাল পারফরমেন্স দিয়ে লিটফেস্টের সমাপনী টানবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা (১৪ মার্চ রাত ১১টায়)।

উৎসবটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মাশরুর শাহিদ হোসেন বলেন, 'এই সাহিত্য উৎসবটির মাধ্যমে ইংরেজি বিভাগ উদযাপন করছে এক সঙ্গে দু’টি অর্জন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সুবর্ণজয়ন্তী।'

তিনি আরও বলেন, 'করোনাকালীন ধকল, দুশ্চিন্তা ও ট্রমা থেকে উত্তরণে বুদ্ধিবৃত্তিক অনলাইন যোগাযোগ, জ্ঞান ও ভাবনার বিনিময়মূলক আলাপচারিতা উসকে দিতে এবং এর মাধ্যমে দেশ-বিদেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে এই লিটফেস্ট ভূমিকা রাখবে।' 

উৎসবটির যাবতীয় তথ্য পাওয়া যাবে এখানে- www.facebook.com/englishjubileelitfest 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম