জাবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত

জাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ২২:২৯আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( জাবিসাস) ২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
 
কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী (৪৪তম ব্যাচ) মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ও দর্শন বিভাগের শিক্ষার্থী (৪৫তম ব্যাচ) আবির আব্দুল্লাহ।
 
রবিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।
 
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারেক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাসের বেলাল হোসেন, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের আলকামা আজাদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওসমান গণি রাসেল।
 
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলা টোয়েন্টিফোর ডটকমের মাহবুবা আকবর, নিউ এইজের শাহাদাত হোসেন এবং দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল।
 
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম