শাল্লার ঘটনার প্রতিবাদে জবি শিক্ষকদের মানববন্ধন

জবি প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ১৭:৫৩আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:৫৩

সুনামগঞ্জের শাল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (২২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি' ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেনে তারা। এ সময় তারা শাল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কামালউদ্দীন আহমদ বলেন, 'মার্চ মাস আসলেই কুচক্রিরা আমাদের বিভিন্ন ইঙ্গিত দেয়। পাকিস্তানিদের চিন্তাধারার লোক ছিল, এখনও আছে। আমাদের উদ্দেশ্য একটাই, সবাইকে জানান দেওয়া যে সময় যখন হবে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। শিক্ষক হিসেবে ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দেওয়া, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।' 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ বলেন, 'বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান যখন আসেন তখন বিশ্বের দরবারে আমার অবস্থান ম্লান করার জন্য এই দেশে তখনই তারা এমন হামলায় মত্ত হয়।'
এসময় তিনি সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের দেশে কেন উগ্রবাদী মানুষের আনাগোনা বাড়ছে তা খুঁজে বের করা জন্য আহ্বান জানান।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাইসা আহমেদ লিসা, মনোবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ প্রমুখ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম