রাবিতে স্বাধীনতা কাপ ফাইনাল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ১২:৩৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ১২:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) আয়োজিত ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিক্ষক সমিতিকে ৩৩ রানে হারিয়ে চ্যাাম্পিয়ন হয়েছে শাখা ছাত্রলীগ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই টুর্নামেন্টন্টের আয়োজন করা হয়।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে রাবি শাখা ছাত্রলীগ একাদশ ১৪ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১২৩ সংগ্রহ করে। ছাত্রলীগের পক্ষে সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন ফাহাদ মোল্ল্যা। শিক্ষক সমিতির পক্ষে ২ উইকেট নেন ড. আল মামুন। জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৮ উইকেটে ৯০ রানে থামে শিক্ষক সমিতির ইনিংস। শিক্ষক সমিতির পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে সৈয়দ আশিকুর রহমানের ব্যাট থেকে। ছাত্রলীগের পক্ষে ৩ উইকেট নেন খালিদ হাসান।

গত ২০ মার্চ বিকেলে একই ভেন্যুতে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে আয়োজক রাবিসাসের প্রতিপক্ষ ছিল শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, টুর্নামেন্টন্টে মোট ৬টি দল অংশ নেয়। অংশ নেওয়া দলগুলো হলো রাবি শিক্ষক সমিতি, রাবিসাস, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি অফিসার সমিতি এবং রাবি ছাত্রলীগ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম