প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে হাঁটছেন কুবির ৩ রোভার

কুবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ১২:৫৫আপডেট : ২৬ মার্চ ২০২১, ১২:৫৫

প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায়  দেড়শ কি.মি. পথ পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন রোভার স্কাউট। ২৪ মার্চ থেকে শুরু হওয়া এই পরিভ্রমণ শেষ হবে ২৮ মার্চ।

পাঁচ দিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট খোরশেদ আলম, রোভার মেট আব্দুর রহমান ও রাশেদুল আমীন।

'প্লাস্টিক ব্যবহার বর্জন করি, পরিবেশকে রক্ষা করি' এই প্রতিপাদ্য নিয়ে শুরু পরিভ্রমণের উদ্দেশ্য প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন, স্কাউট আন্দোলন  সম্পর্কে অবহিতকরণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ইচ্ছাশক্তি ও মনোবল আরও সুদৃঢ় করা, যাত্রাপথে জনসাধারণকে মাদক, করোনাভাইরাস এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করা ইত্যাদি।

এ ব্যাপারে রোভার স্কাউট লিডার মো. জিয়া উদ্দিন জানান, ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট আ্যওয়ার্ড' অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণ করবেন তারা। যাত্রাপথে প্রমাণস্বরূপ প্রত্যেক উপজেলার ইউএনওর কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন। যাত্রাপথে তারা প্লাস্টিকের ব্যবহার বর্জন ও কোভিড-১৯ এর জন্য জনগণকে সতর্ক করবেন।

এই পরিভ্রমণ সম্পর্কে সিনিয়র রোভারমেট খোরশেদ আলম বলেন, ‘কুবির ইতিহাসে এটাই প্রথম পরিভ্রমণ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজেদের স্বচ্ছ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা এবং রোভারকে আরও সমৃদ্ধ করে তোলার প্রত্যয়ে আমাদের এই আয়োজন।’

পরিভ্রণটি লোহাগাড়া বাস স্টপ থেকে শুরু হয়ে টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হবে।

উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনে পায়ে হেটে ১৫০ কি.মি. বা নৌকাযোগে ৩০০ কি.মি. অথবা সাইকেলযোগে ৫০০ কি.মি. পরিভ্রমণ করতে হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম