রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন

রাবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ২১:৩০আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৩০

শিক্ষার্থীদের চাকরির বাজারে জন্য উপযুক্ত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এই সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্য অধ্যাপক মো. শহীদুল্লাহ্ প্রমুখ।

রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, সেন্টার প্রতিষ্ঠা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের চাকরির বাজারে উপযুক্ত করতে বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিংয়ের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এই সেন্টারের সার্বিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালনা করা হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম