নানা আয়োজনে শাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শাবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ২১:৫৮আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:৫৮

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘নক্ষত্রের অক্ষরে রচিত’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমগ্র জাতীকে ঐক্যবদ্ধ করে পরাধীনতার শৃঙ্খল থেকে এ দেশকে ছিনিয়ে এনেছেন বঙ্গবন্ধু। তার হাত ধরে এ দেশের উন্নয়নের বীজ বপন হয়েছিল। আমাদের সৌভাগ্য তার দেখানো পথে প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘নক্ষত্রের অক্ষরে রচিত’ স্মারকগ্রন্থের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন করে জানবে এই প্রজন্ম। তার জীবন আদর্শের চর্চা হবে। বঙ্গবন্ধুর ওপর এই স্মারকগ্রন্থ উন্মোচন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল ইসলামের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নতুন প্রজন্মের জন্য এই বই খুবই গুরুত্বপূর্ণ। এই বই থেকে বঙ্গবন্ধুর বহুমাত্রিক চিন্তাভাবনা সম্পর্কে জানা যাবে। তার জীবনাদর্শ চর্চা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির উদ্দিন।

দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল ৯টা ৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ কর্নারের সংস্কারোত্তর উন্মুক্তকরণের মাধ্যমে দিবসের কার্যক্রম পালন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষদ, বিভাগসমূহ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম