প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শাবিতে লকডাউন ঘোষণা

শাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১৯:১৭আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৯:১৭

নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এলাকা লকডাউন ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩১মার্চ) দুপুরে লকডাউনের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, আজ (বুধবার) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকা লকডাউন থাকবে। নির্ধারিত এ সময়ে কোনও বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। তবে দিনের বেলাতে লকডাউন না থাকলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করেছিল শাবি। এরপর সবকিছু কিছুটা স্বাভাবিক হলে অফিস কার্যক্রম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সরকারী নির্দেশনায় পরীক্ষা বন্ধ রয়েছে। আর দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াই আবারো লকডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম