হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাড়তি সতর্কতা, বন্ধ একাডেমিক কার্যক্রম

হাবিপ্রবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৩:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:৩৭

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাড়তি সতর্কতা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পঞ্চাশ ভাগ জনবল দিয়ে চলবে অফিস কার্যক্রম, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সভা, সেমিনার, প্রশিক্ষণ যথা সম্ভব অনলাইনে আয়োজনে ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গর্ভবতী, অসুস্থ, বয়স ৫৫-ঊর্ধ্ব শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে। অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক অফিসের সামনে বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল (দিনাজপুর) ত্যাগ না করার জন্য বলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বহিরাগত কোনও ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, গত বছরের জুনে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম ও আগস্টে আনুষ্ঠানিকভাবে অনলাইন কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা ছাড়া সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো। বর্তমান সময়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম