চিকিৎসায় সহযোগিতার আহ্বান শাবির সাবেক শিক্ষার্থী সুব্রতর

শাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২১:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:০০

শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র সুব্রত কুমার সাহার পায়ের চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। তার চিকিৎসার্থে প্রয়োজন ২৫ লক্ষ টাকা, যা তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়ে সুব্রত কুমার সাহা বলেন, ২০১৫ সালে একটি সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হন। এতে ডান পায়ে গুরুতর সমস্যা হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসছেন। বর্তমানে স্বাভাবিক চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পায়ে ধাপে ধাপে ৩টি সার্জারি করাতে পারলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। এ সার্জারিগুলো কয়েকটি ধাপে করাতে হবে ভারতের হাসপাতালে। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, সার্জারিগুলোর সময় দীর্ঘদিন ভারতে অবস্থান করার পাশাপাশি সার্জারি পরবর্তী ফলোআপ করার জন্য একাধিকবার ভারতে যেতে হবে। এতে এই সার্জারিগুলো সফলভাবে সম্পন্ন করতে জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। যা তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ, বিশ্ববিদালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে তার চিকিৎসার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সহযোগিতা পাঠাতে চাইলে-

সাখাওয়াত হোসেন (বিকাশ নং- ০১৭১৭৫৩৩৩৭৬), (রকেট অ্যাকাউন্ট নং -০১৬৩২৮৫৬৬৪৫২), (নগদ অ্যাকাউন্ট নং- ০১৬৩২৮৫৬৬৪৫) অথবা

সুব্রত দাস সাহা, হিসাব নম্বর-১২১১০১০২৯২৯২৩ , রাউটিং নম্বর- ০৯০৯১৩৫৫২, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট শাখা।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম