ইউজিসির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ২১:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৫৪

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেধে দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালা সংক্রান্ত নির্দেশিকাকে প্রত্যাখ্যান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই নির্দেশিকাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষা ও গবেষণা পরিপন্থী আখ্যা দিয়ে এমন অসঙ্গতিপূর্ণ নির্দেশিকা প্রণয়নের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

স্বায়ত্তশাসন বিরোধী এ ধরনের নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন উচ্চশিক্ষাকে হুমকির মুখে ফেলে দেওয়ার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে বিজ্ঞপ্তিতে বলা হয় ‘আমরা এই অসঙ্গতিপূর্ণ নির্দেশিকা প্রণয়নের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি নীতিমালাটি পূর্বের ন্যায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশিকাকে স্বায়ত্তশাসনের ওপর চূড়ান্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বলে বিশ্বাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুগােপযােগী বাস্তব ও মানসম্মত শর্ত ঠিক করবে এটাই কাম্য। নীতিমালা প্রণয়নে শিক্ষক প্রতিনিধি না রেখে, শিক্ষকদের মতামত না নিয়ে, ইউজিসি তার কর্মপরিধির বাহিরে গিয়ে অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নকে নিয়ন্ত্রণ করার একটি সুক্ষ্ম প্রয়াস। নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কখনই মেনে নেবে না।

অনতিবিলম্বে অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালাটি প্রত্যাহারের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কাছে জোর দাবি জানিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষা ও গবেষণার অন্তরায় কোনো নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন না করার অনুরোধ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের