টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে প্রথম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৩:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৩:৫২

আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ র‌্যাংকিং হিসেবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

২১ এপ্রিল প্রকাশিত এ র‌্যাংকিংয়ে বিশ্বের ১ হাজার ১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১ থেকে ৪০০ তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের মধ্যে  অবস্থান ১ম।

জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে এ র‌্যাংকিং করা হয়। গুণগত শিক্ষার দিক থেকে এগিয়ে থাকা বিশ্বের ৯৬৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় বাংলাদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ের মতে, এ বছর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই র‌্যাংকিং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণাকেন্দ্রীক বিভিন্ন সংস্থার সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একসঙ্গে কাজ করা ও আর্থ-সামাজিক সমস্যা সমাধানের প্রচেষ্টাকে ইঙ্গিত করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম