মায়ের জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আকুতি

হাবিপ্রবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৩:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৩:৪৯

মায়ের অপারেশনের জন্য সমাজের বিত্তবানদের কাছে  সাহায্যের আকুতি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তফিকুল ইসলাম (তৌফিক)। 

মায়ের জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আকুতি

তৌফিকের মা তহমিনা বেগমের (৪০) কোমরে প্রচণ্ড ব্যথা হওয়ায় গত ২০ এপ্রিল রংপুরের কমিউনিটি মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তহমিনা বেগমের কোমরের দুটি হাড় ও একটি শিরায় গুরুতর সমস্যা রয়েছে বলে জানান চিকিৎসকরা। এর ফলে শিরা দিয়ে ক্যালসিয়াম চলাচল করতে পারছে না। 

তৌফিকের বাবা মোসলেম উদ্দীন(৫২) পেশায় একজন কলা ব্যাবসায়ী। দিনাজপুরের পার্বতীপুরের দোয়ানিয়া পন্ডিত পাড়ায় তাদের বাড়ি। পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে নিজের, ছোট ভাই ও বোনের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি বাবার সংসার চালানোতেও সাহায্য করতো তৌফিক। কিন্ত তার মায়ের চিকিৎসা করাতে পরিবারটি এখন সহায়সম্বলহীন হয়ে পড়েছে।

চিকিৎসক জানিয়েছেন, অতিসত্বর অপারেশন ছাড়া রোগীকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয়। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় দুই লক্ষ টাকা।

এই অবস্থায় এত দ্রুত পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন হাবিপ্রবির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তফিকুল ইসলাম তৌফিক।

সাহায্য পাঠানোর নম্বার

০১৭২৯৮৫৭১৩৫ (বিকাশ ও নগদ)

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম