শিক্ষার্থীকে চড় মেরে পদ হারালেন ইবি শিক্ষক

ইবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:২৭

ক্যাম্পাসের আম পাড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে চড় মারায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলামকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরিয়াল বডির প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মার্স্টার্স শ্রেণির এক শিক্ষার্থীকে চড় মারেন আরিফুল ইসলাম। পরে সেদিন বিকেলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তেও নিন্দার ঝড় উঠেছিল। এছাড়াও পরদিন শনিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী আম পেড়ে ‘আম পাড়া কর্মসূচি’ নামে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক মিটিংয়ে ঘটনার উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরির জন্য সহকারী প্রক্টর শাহেদ আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তথ্য উদঘাটন কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  বরাবর প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে উপাচার্য বলেন, 'একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গায়ে এরকম তুচ্ছ ঘটনায় হাত তোলা অন্যায়। এটা মোটেই সমীচীন নয়। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম