৯ ঘণ্টা পর উপাচার্যকে ছাড়লেন ছাত্রলীগ নেতাকর্মীরা

রাবি প্রতিনিধি
৩১ মে ২০২১, ২১:৫৭আপডেট : ৩১ মে ২০২১, ২২:০৫

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে নয় ঘণ্টা পর আন্দোলন স্থগিত করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'অবৈধভাবে' অ্যাডহকে নিয়োগপ্রাপ্তরা।

সোমবার (৩১ মে) রাত ৮টার দিকে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (রুটিন দায়িত্ব) ফোন করে নিয়োগপ্রাপ্তদের বিষয়টি দেখার আশ্বাস দিলে প্রশাসন ভবন ছেড়ে চলে যান। এর আগে দুপুর ১২টা থেকে কর্মস্থলে পদায়নের দাবিতে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেন নিয়োগপ্রাপ্তরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্তরা উপাচার্যের সম্মেলক কক্ষে প্রবেশ করেন। দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। তাদের অধিকাংশই সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মী।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, শিক্ষামন্ত্রী উপাচার্যকে ফোন করেছেন। উপাচার্যের উদ্ধৃতি দিয়ে ইলিয়াস বলেন, শিক্ষামন্ত্রী আমাদের বিষয়টি সহজভাবে দেখার আশ্বাস দিয়েছেন। আমরা তার ওপর আস্থাশীল। আস্থার জায়গা থেকে আমরা অবরোধ তুলে নিয়েছি।

ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষামন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে বসার আশ্বাস দিয়েছেন। এর আগ পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বলেছেন। আমি বিষয়টি আন্দোলনকারীদের বলেছি। তারা বিষয়টি শুনে চলে গেছেন।

গত ৬ মে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান মেয়াদের শেষ কার্যদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দিয়ে যান। ওই দিন সন্ধ্যায় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

৮ মে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগে যোগদান সংশ্লিষ্ট সব প্রক্রিয়া স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে কর্মস্থলে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিয়োগপ্রাপ্তরা।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম