‘পরিবেশের ওপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছি তা প্রশমনের এখনই সময়’

ঢাবি প্রতিনিধি
০৫ জুন ২০২১, ১৮:০৯আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:০৯

জীবনধারণের জন্য দেশের প্রয়োজনীয় ২৫ ভাগ বনাঞ্চল কমে এখন ১১ ভাগে নেমে এসেছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শাহরিয়ার বলেছেন, ‘আমাদের এখনি উচিত পরিবেশের ওপর আমরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছি তার কিছুটা হলেও প্রশমিত করতে উদ্যোগ গ্রহণ করা।’

শনিবার (৫ জুন) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আগামীর সবুজ পৃথিবী বিনির্মাণে তরুণ নেতৃত্ব’ শীর্ষক পথসভায় এমন কথা বলেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস -২০২১ উপলক্ষে পথসভাটির আয়োজন করে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন 'গ্রিন মুভমেন্ট বাংলাদেশ'। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার রহমান সিহাব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সউদ আহমেদ খান প্রান্ত।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশ সবুজে ঘেরা একটি দেশ। কিন্তু আমরা প্রতিনিয়ত এই সবুজকে ধ্বংস করে চলেছি। আমাদের বিলাসবহুল জীবনযাপন ও প্রভূত উন্নতির জন্য আমরা প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস করে চলেছি।

তিনি 'গ্রিন মুভমেন্ট বাংলাদেশ'সহ আরো যেসব সংগঠন পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে তাদের সকলকে সাধুবাদ জানান এবং জনসাধারণকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে সংগঠনটির সভাপতি শাহরিয়ার রহমান সিহাব জানান, পরিবেশ রক্ষায় তারা সংগঠনটির ব্যানারে গত বছর সারাদেশে প্রায় সাত হাজার বৃক্ষরোপন করেছে। এ বছরও প্রায় ১০ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে তাদের।

/ইউএস/
সম্পর্কিত
‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক শেখ রোকন 
আজ বিশ্ব পরিবেশ দিবসপ্লাস্টিক বন্ধে অভিযানের চেয়ে সচেতনতা ও বিকল্প দরকার
বাসা-অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম