প্লাস্টিকের ব্যবহার মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ০১:২৭আপডেট : ০৬ জুন ২০২৩, ০১:২৭

পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে এবারের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে একশনএইড বাংলাদেশ। সোমবার (৫ জুন)  গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবস পালিত হয়। অনুষ্ঠানে বক্তারা এ বছরের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এর সঙ্গে ঐকমত্য পোষণ করে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বৈশ্বিক উষ্ণায়ণ মোকাবিলা করতে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির উৎসে রূপান্তরের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।

উদ্বোধনী বক্তব্যে একশনএইড বাংলাদেশে-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিবেশ রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারে ঐক্যবদ্ধ হতে হবে। কখনও কখনও মনে হয় আমরা একটি সমান্তরাল বিশ্বের বাস করছি যেখানে একদিকে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশ দিবস পালন করছি, অন্যদিকে সৌন্দর্যবর্ধনের জন্য গাছ কাটছি। এমন একটি বিশ্ব গড়ে তোলার জন্য আমাদের বৃহত্তর সমন্বয় প্রয়োজন যেখানে টেকসই অর্থনীতির সঙ্গে প্রকৃতির উন্নয়নও ঘটে।

তিনি আরও বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায়, শক্তির রূপান্তর এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ তৈরিতে অবদান রাখার জন্য তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একশনএইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান

অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশে সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট সেকশন নায়োকা মার্টিনেজ বেকস্ট্রম, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান গবেষক এম জাকির হোসেন খান, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও গবেষণা বিষয়ক পরামর্শক ড. হাসিব মো. ইরফানুল্লাহ, একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি বোর্ড সদস্য মিরাজ আহমেদ চৌধুরী এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)মহাসচিব ড. শাহরিয়ার হোসেন।

ড. শাহরিয়ার হোসেন বলেন, আমাদের পুনর্ব্যবহার করার ধারণা থেকে দূরে সরে এসে ভিন্ন কৌশলে পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের প্লাস্টিক দূষণ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, শক্তির রূপান্তর, জলবায়ু বাজেট, পরিবেশ সক্রিয়তা এবং যুবদের ভূমিকা উঠে আসে।

এবারের জাতীয় বাজেটে ১ জুলাই থেকে শুরু হওয়া অর্থবছরের জন্য প্লাস্টিকের হোম আইটেম যেমন রান্নার জিনিসপত্র, টেবিলওয়্যার এবং হাইজিন পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি প্লাস্টিক ব্যবহার হ্রাস করাকে উৎসাহিত করার ইতিবাচক প্রাথমিক পদক্ষেপ হলেও বাজেটে একক-ব্যবহারের প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞার কোনও উল্লেখ না থাকার বিষয়টি পরস্পরবিরোধী বলে মনে করেন বক্তারা।

তারা তরুণদের এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে নেটওয়ার্কিং জোরদার করার পাশাপাশি তাদের পরিবেশ বিষয়ক উদ্যোগগুলোর প্রতি সংবেদনশীল হওয়া এবং তাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে পদক্ষেপ নিতে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুব প্রতিনিধিদের দ্বারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সক্রিয়তা প্রদর্শন বিষয়ক একটি নাটক মঞ্চস্থ হয়।

/এসও/এফএস/
সম্পর্কিত
‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক শেখ রোকন 
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
দূষণহীন শহর গড়তে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের