স্কলাসটিকার ভার্চুয়াল শিক্ষা সমাপনী সম্পন্ন

ক্যাম্পাস রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৭:০৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:০৭

দেশের অন্যতম প্রধান ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকার তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১৭ জুন)। পরিবর্তিত পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল প্রযুক্তিতে এ সমাপনীর আয়োজন করা হয়।

এতে স্কলাসটিকা উত্তরা ও মিরপুর সিনিয়র সেকশনের মোট ৬২৬ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে ও লেভেলের ৩৬৮ জন এবং এ লেভেলের ২৪১ জন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন স্কলাসটিকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের মহৎ গুণাবলী অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দৃঢ়, আত্মবিশ্বাসী, গ্রহণযোগ্য ও সমৃদ্ধ ব্যক্তিত্বে পরিণত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

ভার্চুয়াল এ আয়োজনে আরও বক্তব্য দেন স্কলাসটিকার উত্তরা সিনিয়র সেকশনের প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ ও মিরপুর সিনিয়র সেকশনের প্রধান নুরুন নাহার মজুমদার এবং হেড অফ একাডেমিক সাবিনা মোস্তফা। তারা তাদের বক্তব্যে উন্নত ও নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্য যুবকদের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্কলাসটিকার সাবেক শিক্ষার্থী এবং ফুটস্টেপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী এক বার্তায় এ বছরের গ্র্যাজুয়েটদের সফলতা কামনা করেন।

স্কলাসটিকার ভয়েস ক্লাব, লিটারেচার ক্লাব, গ্রাফিক ডিজাইন ক্লাব এবং মিউজিক অ্যান্ড ড্যান্স ক্লাবের সদস্যরা নাচ-গানসহ নানা আয়োজনে পুরো ভার্চুয়াল অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলে। বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অনলাইনে আয়োজনটি উপভোগ করেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম