ঢাবিতে ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পাস

ঢাবি প্রতিনিধি
২৪ জুন ২০২১, ২১:০৫আপডেট : ২৪ জুন ২০২১, ২১:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা বাজেট পাস করা হয়েছে। যা গত বছরের সংশোধিত বাজেটের চাইতেও ৩৭ কোটি ৭৭ লাখ টাকা কম।

বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশন ২০২১-২০২২-এ কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বাজেট পেশের পর সিনেট সদস্যদের সর্বসম্মতিক্রমে বাজেট পাস হয়।

বেলা ৩টায় অধিবেশন শুরু হয়। এসময় সিনেট ভবনের সামনে কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ করার দাবিতে আন্দোলন করতে থাকেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের দাবি পর্যালোচনার আহ্বান জানান।

অধিবেশনের শুরুতে ঢাবি উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অভিভাষণ দেন।

২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৬১১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা (৭৩ দশমিক ৫৭ শতাংশ), গবেষণাখাতে ১১ কোটি (১ দশমিক ৩২ শতাংশ), অন্যান্য খাতে ১৯ কোটি ১২ লাখ (২ দশমিক ৩০ শতাংশ), পণ্য ও সেবাখাতে ১৬৮ কোটি ৭ লাখ ৩৫ হাজার (২০ দশমিক ২০ শতাংশ) এবং মূলধন খাতে ২১ কোটি ৬৯ লাখ (২ দশমিক ৬১ শতাংশ) বরাদ্দ করা হয়েছে।

বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) অনুদান দেবে ৬৯৬ কোটি ৫৪ লাখ টাকা, নিজস্ব খাত থেকে আয় হবে ৬৫ কোটি টাকা এবং ৭০ কোটি ২৫ লাখ টাকা ঘাটতি থাকবে।

অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের মূল বাজেট ছিল ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। ৯৫ কোটি ২৭ লাখ ৫৮ হাজার কমিয়ে সংশোধিত বাজেট দাঁড়ায় ৭৭৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা। উক্ত সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান ৬৬৬ কোটি ৭৬ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে ৬০ কোটি টাকাসহ আয় ধরা হয়েছে ৭৩৩ কোটি ৬ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক