‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’

জবি প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ০৯:২৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৯:২৩

‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি।’ কে জানতো গত ২০ জুন স্বামীকে ট্যাগ করে নিজের ফেসবুক টাইমলাইনে এটাই শেষ স্ট্যাটাস সাঈদা নাসরিন বাবলীর। 

বুধবার (৭ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গু ও করোনার সাথে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী। 

ভোরে তার স্বামী ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এক ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সব শেষ। আজ ভোর ৪টায় আমার সহধর্মিণী সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।’

এরআগে বাংলা ট্রিবিউনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ। 

তিনি বলেন, ‘বাবলীর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। লাইফ সাপোর্ট খুলে দিয়েছে, সকালে সিরাজগঞ্জ নিয়ে চলে যাবে।’

তার সহকর্মীরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। সবশেষ প্রায় ১৬ দিন আইসিইউতে ছিলেন তিনি। ডেঙ্গুর সঙ্গে তার করোনা পজিটিভ ছিলো। এরমধ্যে প্রথম দফায় গত ২১ জুন লাইফ সাপোর্টে নেওয়া হলেও ২৯ জুন তা খুলে দেওয়া হয়। এরমধ্যে তার কিডনি অকার্যকর হয়ে পরে। সর্বশেষ ৫ তারিখ আইসিইউতে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করলে তাকে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোরে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

তার সহকর্মী ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান মফিজুর রহমান বলেন, ‘ওনার ডেঙ্গু ও করোনা দুইটাই একসঙ্গে পজিটিভ এসেছিলো। চিকিৎসা চলাকালে ওনার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও ৫ তারিখ ভোরে ব্রেন স্ট্রোক করলে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো।’

পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। এ ছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

উল্লেখ্য, সাঈদা নাসরিন বাবলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এই শিক্ষিকা ৩২তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে হয়েছেন প্রথম। তার লেখা বেশ কিছু বই রয়েছে।

তার স্বামী ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার বাংলাদেশ হাইকোর্টে ডেপুটি এ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে আইনজীবী নিয়োগ বোর্ডের সদস্য। এ ছাড়াও তাদের ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

 

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম