প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাবিপ্রবিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

হাবিপ্রবি সংবাদদাতা
১৬ জুলাই ২০২১, ১৭:১১আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরিচ্ছন্নতা কমিটির উদ্যোগে আজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করা হয়।

শুক্রবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল গাফফার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও ফুড টেকনোলজি অনুষদের ডিন  অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক এসএইসএম গোলাম সারোয়ার, খামার তত্ত্বাবধায়ক আহসান কবিরসহ ক্যাম্পাস পরিচ্ছন্নতা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা সাধারণত ময়লা, আবর্জনা, বর্জ্য ও জীবাণু থেকে মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। এরকম একটি নির্মল পরিবেশ সৃষ্টি এবং তা বজায় রাখা তখনই সম্ভব, যখন আমরা পরিচ্ছন্ন থাকব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরিচ্ছন্নটাকে অধিকতর গুরুত্ব প্রদান করেছেন’।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের এ মহামারিতে চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রতিনিয়ত নির্দেশনা প্রদান করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, ‘ইতিপূর্বেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্ষা মৌসুমে যদিও ক্যাম্পাস পরিচ্ছন্নতা রাখা একটি দুরূহ কাজ, তারপরও সকলের অংশগ্রহণে ক্যাম্পাস পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে আশা করি। আমরা একটি সুন্দর পরিবেশে বসবাস করতে সক্ষম হবো’।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি