জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ১৩:৩৩আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৩:৩৪

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সংবাদপত্রে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুর স্মৃতিগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতি।

প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন-আলোকচিত্র প্রদর্শন করা হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবিবার (১৫ আগস্ট) সকাল দশটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তাদের ঐতিহ্য ধরে রেখে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন ও তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছে যা একটি দায়িত্ববোধের দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে সাংবাদিক সমিতি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত ছবি, বিভিন্ন পোস্টার, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন নিয়ে প্রতিবছর দিবস পালন করে। এটি ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতা ও তথ্যের আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম